দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুরুতর অসুস্থতার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। একসময় শারীরিক জটিলতার কারণে কথা বলার সক্ষমতা হারালেও বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি।
সোমবার নিজের ফেসবুক পোস্টে শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে অমি লেখেন, আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে খুব জোরে নয়। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হচ্ছে কি না, তা নিশ্চিত হতে আরও প্রায় এক মাস সময় লাগবে।
চিকিৎসকের পরামর্শ মেনে ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবেন বলেও জানান তিনি।
পোস্টে অমি আরও লেখেন, আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারব। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দোয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।
এর আগে গত ১৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তখনও কথা বলার সক্ষমতা ফিরে পাননি। তবে সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেছিলেন।
অসুস্থতার সময় সবচেয়ে বড় কষ্টের বিষয় ছিল নিজের একমাত্র সন্তানের সঙ্গে কথা বলতে না পারা বলে জানিয়েছিলেন এই নির্মাতা।
অমির নতুন এই বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘদিনের শারীরিক সংকট কাটিয়ে তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন তারা।
জে আই